দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে: ফারুক-ই-আজম

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে: ফারুক-ই-আজম

চট্টগ্রাম: মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক বলেছেন, এবারের পূজা যাতে নির্বিঘ্নে পালন করতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। সেজন্য এরই মধ্যে পূজার নিরাপত্তা এবং অন্যান্য বিষয়ে সরকারের পক্ষ থেকে সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জামালখানে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।  

উপদেষ্টা বলেন, এটা শুধু সনাতন ধর্মাম্বলীদের অনুষ্ঠান নই, এটি সার্বজনীন অনুষ্ঠান।

ফারুক ই আজম বলেন, পূজার সময় সব ধরনের গুজব থেকে সাবধান থাকতে হবে। সামাজিক যোগাযাগ মাধ্যমে কোন একটি ঘটনা দেখলেই যেন সেটি সঠিক কিনা যাচাই করতে হবে। কারো একটি ছোট ভুলের কারণে যাতে অন্য পূজামণ্ডপে পূজা পালনে অসুবিধার সৃষ্টি না হয়। পূজার সময় মণ্ডপে পরিবারের সবাইকে নিয়ে ধর্মীয় ভাবগম্ভীর্যে পূজা পালন করবেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী দীপক কুমার পালিত, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী শ্যামল কুমার পালিত, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক শ্রী নারয়ণ চৌধুরী।

এমআর/টিসি/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin