দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় আনসার-ভিডিপি: মহাপরিচালক

দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় আনসার-ভিডিপি: মহাপরিচালক

শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরা সার্বজনীন মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে আনসার-ভিডিপির মহাপরিচালক পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং দায়িত্বে থাকা আনসার-ভিডিপি সদস্যদের সঙ্গে কথা বলেন।

মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে আমরা সর্বোচ্চ সতর্কতা নিয়েছি। যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা ইতিমধ্যেই সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং বাহিনীর এই তৎপরতা অব্যাহত থাকবে।

আনসার-ভিডিপির মহাপরিচালক আরও বলেন, এ বছর নিরাপত্তা ব্যবস্থায় তরুণ আনসার সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, আধুনিক প্রশিক্ষণ, ডিজিটাল রিপোর্টিং সিস্টেম ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের ফলে ব্যবস্থা আগের যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী।

উত্তরা সার্বজনীন পূজা কমিটির সভাপতি নৃপেন চন্দ্র আনসার-ভিডিপির দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, পূজার আগে ও পরে মিলিয়ে ৯ দিনব্যাপী নিরাপত্তা ব্যবস্থা নতুন আস্থা যোগ করবে।

এসময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপ-মহাপরিচালক (অপারেশন) মো. সাইফুল্লাহ রাসেল, উপ-মহাপরিচালক (ঢাকা রেঞ্জ) মো. আশরাফুল আলম, পরিচালক (ঢাকা মহানগর আনসার) মো. আসাদুজ্জামান গণিসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিটি/এমএমকে

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin