চট্টগ্রাম: বোয়ালখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা সর্বজনীন দুর্গাবাড়ি মুক্তি সংঘের মাঠে উপহার তুলে দেন লেফটেন্যান্ট কর্নেল মো. সালাউদ্দিন আল মামুন।
লেফটেন্যান্ট কর্নেল মো. সালাউদ্দিন আল মামুন বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা হুমকি যদি অনুভব করেন, অবশ্যই আমাদের জানাবেন।
বিই/টিসি