দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় চট্টগ্রাম বিভাগের দায়িত্বে শামীম

দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় চট্টগ্রাম বিভাগের দায়িত্বে শামীম

চট্টগ্রাম: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজাকে ঘিরে অপতৎপরতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি। চট্টগ্রাম বিভাগের পূজামণ্ডপগুলোতে অপ্রীতিকর যেকোনো ঘটনা প্রতিরোধে এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা, উপজেলা ও ইউনিয়নে টিম গঠন করার জন্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ দায়িত্ব দেওয়া হয়। একই আদেশে চট্টগ্রামসহ প্রত্যেক বিভাগের সাংগঠনিক সম্পাদককে বিভাগীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় কোনো প্রকার অপ্রীতিকর কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার চক্রান্ত যাতে কেউ করতে না পারে—সে বিষয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সকল ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্ম পালনের অধিকারে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক সতর্ক ও সজাগ দৃষ্টি রাখবে। যাতে পূজাকে কেন্দ্র করে পতিত স্বৈরাচারের অনুচরেরা কোনো অপতৎপরতা চালাতে না পারে। স্ব স্ব এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষরা যাতে নির্বিঘ্নে, শান্তি ও স্বস্তি সহকারে উৎসব পালন করতে পারে সেজন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করতে হবে।

এছাড়া, দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলা সদর ও মহানগরসহ জেলাধীন প্রত্যেক পূজামণ্ডপের জন্য পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করে দিনরাত পাহারার ব্যবস্থা করবে।

বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দ স্ব স্ব বিভাগের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। এছাড়া, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দ দুই/এক দিনের মধ্যে বিভাগের অধীন জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দের সাথে বৈঠক করে উল্লিখিত নির্দেশাবলী বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবেন।

এমআই/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin