‘দুস্কৃতকারীরা’ সর্বশক্তি দিয়ে ভোট নস্যাতের চেষ্টা করবে: সিইসি

‘দুস্কৃতকারীরা’ সর্বশক্তি দিয়ে ভোট নস্যাতের চেষ্টা করবে: সিইসি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, যারা নির্বাচনকে নস্যাৎ করতে চায়, তারা তো সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে, ইলেকশনটাকে ঠেকিয়ে দেওয়ার জন্য।

রোববার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টাল ব্যালটে ভোটের বিষয়ে সিইসি বলেন, আমাদের টেকনোলজি মাইট ফেইল। সাইবার সিকিউরিটি মেবি অ্যাট স্টেক, হ্যাকিং হতে পারে। এ প্রশ্নগুলো কনসালটেন্টকে করেছিলাম। যদি নির্বাচনের দিন আমাদের এটা হ্যাক হয়ে যায়, তারপর কী হবে। আর উই প্রিপায়ার্ড টু রেইজ দিস।

তিনি বলেন, যদি তারা সাইবার অ্যাটাক করে, ম্যালওয়ার ঢুকায়ে  দেয়...যেখানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভই সেইফ না, সেখানে আমার পোস্টাল ব্যালট কতটুকু সেইফ বুঝতে হবে।

পোস্টাল ব্যালটে কী কী চ্যালেঞ্জ হতে পারে তা বের করতে নির্দেশ দিয়েছেন জানিয়ে সিইসি বলেন, আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট মে রেইজ ডিবেটস। এটা পরের দিকে ডিবেট হতে পারে। ইট মে রেইজ লট অব কোয়েশ্চেনস এজ ওয়েল। এটা আমরা জানি। তবে তারা (কনসালটেন্ট)  আমাকে আশ্বস্ত করেছন, যে ব্যবস্থা নেবেন।

সংলাপে শিক্ষাবিদ, চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইইউডি/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin