দ্বিতীয় দিন অনুশীলনে জামাল-ফাহামিদুলরা

দ্বিতীয় দিন অনুশীলনে জামাল-ফাহামিদুলরা

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়না ম্যাচকে সামনে রেখে প্রথম দিন  ঝড়ের কারণে বাংলাদেশ দলের অনুশীলন ঠিকঠাক হয়নি। মাত্র ১৫ মিনিট মাঠে ছিলেন সবাই। তবে দ্বিতীয় দিন বুধবার (১ অক্টোবর) আকাশ অনেকটা পরিষ্কার থাকায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করতে সমস্যা হয়নি জামাল-ফাহামিদুলদের। যদিও ক্যাম্পে থাকা সবাই ঘাম ঝড়াতে পারেননি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে মোহামেডানের ৬ ফুটবলার যোগ দেওয়ার পর ক্যাবরেরার ক্যাম্পে এখন খেলোয়াড় ২৮ জন। অপেক্ষা শুধু হামজা দেওয়ান চৌধুরী ও শমিত সোমের জন্য। হামজা আসবেন ৬ অক্টোবর, পরের দিন শমিত সোম।

মাঠে ২৮ ফুটবলার উপস্থিত থাকলেও ২৩ জন নিয়ে অনুশীলন করেছেন হাভিয়ের কাবরেরা। এরমধ্যে তপু বর্মণ, মোহাম্মদ ইব্রাহিম, আল-আমিনের সামান্য চোট। সুমন রেজা জ্বর থেকে সেরে উঠলেও বিশ্রামে রয়েছেন। ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীর পায়ে ব্যথা থাকায় তিনি শুধু রানিং করেছেন।

আজ দ্বিতীয় সেশনে প্রায় পৌনে ২ ঘণ্টা অনুশীলন করিয়েছেন কোচ। শেষ দিকে  ম্যাচ প্র্যাকটিসও হয়েছে।

অনুশীলন নিয়ে জাতীয় দলের ম্যানেজার আমের খান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘কারও চোট গুরুতর নয়। এমন হলে কোচকে সেভাবেই পরিকল্পনা সাজাতে হয়। এই যেমন প্রথম দিনের অনুশীলনে বৃষ্টির কারণে ঠিকমতো হতে পারেনি। আবহাওয়ার ওপর কারও হাত নেই। ঘাটতি যা হয়েছে সেটা পূরণের পরিকল্পনা থাকবে।’

এশিয়ান কাপের বাছাইয়ে ‘সি’ গ্রুপে খেলছে বাংলাদেশ। এ গ্রুপের বাকিরা হল—সিঙ্গাপুর, হংকং, চায়না এবং ভারত। দুই ম্যাচ শেষে এক ড্র ও এক হারে এক পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বাংলাদেশ। শীর্ষে সিঙ্গাপুর, দুইয়ে হংকং চায়না। টেবিলের তলানির দলের নাম ভারত।

বাংলাদেশ ঘরের মাঠে হংকং চায়নার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ৯ অক্টোবর। ১৪ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে হংকং চায়নার বিপক্ষে খেলতে হবে হামজা চৌধুরীদের। এরপর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলবে লাল-সবুজ দল।

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin