দ্বিতীয় মেয়াদেও শাটডাউনে পড়েছে ট্রাম্প প্রশাসন

দ্বিতীয় মেয়াদেও শাটডাউনে পড়েছে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে বাজেট অনুমোদন নিয়ে অচলাবস্থার জেরে শুরু হয়েছে ‘শাটডাউন’। সিনেটে ব্যয়বাজেট বিল পাসে ব্যর্থ হওয়ায় প্রায় ছয় বছর পর কোনও প্রশাসন অনির্দিষ্টকালের জন্য অচল হয়ে পড়ার ঝুঁকিতে পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসি বলছে, ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় মাঝরাত থেকে যুক্তরাষ্ট্রে শাটডাউন শুরু হয়েছে। সিনেটে শেষ মুহূর্তে অর্থায়ন বিল পাস না হওয়ায় এ সিদ্ধান্ত কার্যকর হলো। এতে বহু সরকারি কর্মচারীকে বেতন ছাড়া ছুটিতে পাঠানো হতে পারে এবং বহু সরকারি কর্মসূচি ও সেবা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।

উল্লেখ্য, কোনও কারণে কংগ্রেস যদি ব্যয় বিল পাস করতে ব্যর্থ হয় বা প্রেসিডেন্ট সেই বিলে স্বাক্ষর করতে অস্বীকার করেন, তখনই ঘটে ‘শাটডাউন’। এ অবস্থায় বেশিরভাগ ফেডারেল সংস্থা খরচ চালাতে পারে না এবং অপ্রয়োজনীয় কার্যক্রম থেমে যায়।

শনিবার রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে ব্যয়বাজেট প্রস্তাব গৃহীত না হওয়ায় দেশজুড়ে এই অচলাবস্থা তৈরি হয়েছে।

এর আগে, ২০১৮-১৯ সালে মার্কিন সরকার শাটডাউনে গিয়েছিল।

সাধারণত দলীয় দ্বন্দ্বই এমন অচলাবস্থার পেছনের মূল কারণ হয়ে থাকে। ২০১৮–১৯ সালে ৩৫ দিনের শাটডাউনে পড়েছিল মার্কিন সরকার, যা দেশটির ইতিহাসে দীর্ঘতম। তখন প্রেসিডেন্ট ট্রাম্প সীমান্ত প্রাচীর নির্মাণের জন্য অর্থ বরাদ্দে জোর দিচ্ছিলেন।

সেসময় এর প্রভাব পড়েছিল লাখো সরকারি কর্মীর ওপর। এসব কর্মীর অনেকে বেতন ছাড়াই সেসময় কাজ চালিয়ে গিয়েছিলেন, আবার অনেকে সাময়িক ছুটিতেও চলে গিয়েছিলেন। সরকারি সেবার সঙ্গে জড়িত ঠিকাদার ও ব্যবসাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এছাড়া পাসপোর্ট, ঋণ, অনুদান কিংবা জাতীয় উদ্যান বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনায় সাধারণ মানুষও ভোগান্তিতে পড়েন।

Comments

0 total

Be the first to comment.

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা BanglaTribune | আন্তর্জাতিক

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা

নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin