দ্বিতীয় ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দ্বিতীয় ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ঘরের মাঠে টানা দ্বিতীয় সিরিজ হার এড়াতে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এদিন অবশ্য টস ভাগ্য পাশে পায়নি। চট্টগ্রামে শুরুতে টস জিতে ব্যাটিং নিয়েছে আয়ারল্যান্ড। 

বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টিতে ৩৯ রানে হারায় সিরিজ বাঁচাতে এই ম্যাচ জিততেই হবে তাদের। 

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে গত মাসে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। প্রায় তিন বছর পর ঘরের মাঠে যা ছিল তাদের প্রথম টি–টোয়েন্টি সিরিজ হার।

একাদশে কারা

সিরিজে সমতা ফেরাতে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন শরিফুল ইসলাম, জাকের আলী ও রিশাদ হোসেন। তাদের জায়গায় এসেছেন মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও নুরুল হাসান সোহান। আয়ারল্যান্ড পরিবর্তন এনেছে একটি। কার্টিস ক্যাম্ফারের বদলে এসেছেন বেন ক্যালিটজ।  

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, তানজিম হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। 

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটরক্ষক), বেন ক্যালিটজ, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রিজ ও জশ লিটল।

Comments

0 total

Be the first to comment.

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025
বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025

More from this User

View all posts by admin