দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে ৯ম গ্রেডভুক্ত ‘সহকারী ব্যবস্থাপক (জেনারেল)’ পদের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা এবং লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। এমসিকিউ পরীক্ষায় জন্য উত্তীর্ণ হয়েছেন ১৮০ জন প্রার্থী। লিখিত পরীক্ষা ১১ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন (৫ম তলা, এক্সাম হল-০২)।

পরীক্ষার তারিখ ও সময়

১১ অক্টোবর ২০২৫, বেলা দুইটা থেকে বিকেল চারটা

নির্দেশনা ও শর্তগুলো

১। প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না

২। পরীক্ষাকেন্দ্রে ক্যালকুলেটর, বই, কাগজ, মুঠোফোন, স্মার্টওয়াচ, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ক্রেডিট ও ডেবিট কার্ড, ক্রেডিট ও ডেবিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট, মানিব্যাগ/ওয়ালেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

৩। প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে প্রার্থীদেরকে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে।

৪। পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, উভয় কান দৃশ্যমান রাখতে হবে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin