ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’ অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’ অনুষ্ঠিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের (ডিআইএস) গ্র্যাজুয়েশন সেরিমনি-২০২৫ রাজধানীর উত্তরার রূপায়ণ সিটিতে গত রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, ব্রিটিশ কাউন্সিলের (ঢাকা, বাংলাদেশ) কান্ট্রি এক্সাম ডিরেক্টর ম্যাক্সিম রাইম্যান, অক্সফোর্ড এ-কিউ-এর (বাংলাদেশ এবং নেপাল) কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজা, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট কান্ট্রি লিড (বাংলাদেশ) সারওয়াত মাসুদা রেজা, রূপায়ণ সিটির সিইও মাহবুবুর রহমান, ড্যাফোডিল গ্রুপের সিওও মোহাম্মদ ইমরান হোসেন, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডেপুটি ডিরেক্টর সামিহা খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শাহানা খান, অধ্যক্ষ নাজাহ সালাওয়াত। আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক–শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল আনুষ্ঠানিক বক্তব্য, শিক্ষার্থীদের অভিজ্ঞতার আলোকে তাদের চিন্তাধারা উপস্থাপন এবং এক ক্লাস থেকে অন্য ক্লাসে উত্তীর্ণ হওয়ার সনদ প্রদান।

শিক্ষার্থীদের উদ্দেশে মো. সবুর খান বলেন, ‘আমরা এখন চতুর্থ শিল্পবিপ্লবের সময় পার করছি। এই সময়ে সভ্যতার বিকাশে কৃত্রিম বুদ্ধিমত্তা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমান প্রজন্মকে ভবিষ্যতে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। কারণ, ছয় বছর পর পরিস্থিতি এমন থাকবে না। রোবট, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি পুরো চাকরির ক্ষেত্রকেই পাল্টে দেবে। প্রযুক্তি ও যন্ত্রপাতিই মানুষের মতো কাজ করবে। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তিনি শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে কাজ করার আহ্বান জানান রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। বিজ্ঞপ্তি

Comments

0 total

Be the first to comment.

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিসে মাস্টার্স, সুযোগ বিদেশি শিক্ষার্থীদেরও Prothomalo | শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিসে মাস্টার্স, সুযোগ বিদেশি শিক্ষার্থীদেরও

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি (দুই সেমিস্টার) প্রফেশনা...

Sep 21, 2025
আজ থেকে ১২ দিনের ছুটিতে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে, প্রাথমিকে ৯ দিন Prothomalo | শিক্ষা

আজ থেকে ১২ দিনের ছুটিতে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে, প্রাথমিকে ৯ দিন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠ...

Sep 26, 2025

More from this User

View all posts by admin