‘এ মুহূর্তে গণভোটের প্রস্তাব সংসদ নির্বাচন বিলম্বিত করার অপ্রয়াস’

‘এ মুহূর্তে গণভোটের প্রস্তাব সংসদ নির্বাচন বিলম্বিত করার অপ্রয়াস’

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, এ মুহূর্তে গণভোটের প্রস্তাব নির্বাচন বিলম্বিত করার অপপ্রয়াস। কারণ নির্বাচনের দিন গণভোটে যে ফলাফল আসবে, তার আগে করলেও তাই হবে। তাই এ দাবি পরিহার করতে হবে।

বুধবার (৮ অক্টোবর) রাত সোয়া ১০টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এসব কথা বলেন তিনি। 

সালাহ উদ্দিন আহমেদ বলেন, অধিকাংশ দল ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের পক্ষে। বিএনপিও এ বিষয়ে একমত। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় হাতে আছে এক থেকে দেড় মাস। 

তিনি প্রশ্ন রাখেন, এর আগে গণভোট আয়োজন করা কী সম্ভব? এটি জাতীয় নির্বাচনের মতোই কর্মযজ্ঞ। ফলে, এখন গণভোট করলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপ্রয়াস হিসেবেই দেখি।

বিএনপির এই নেতা বলেন, জুলাই সনদ প্রণয়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা শেষ হয়েছে। তবে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে হয়তো আলোচনা হবে। নোট অব ডিসেন্ট যেভাবে দিয়েছি, তা অঙ্গীকারনামায় উল্লেখ থাকতে হবে। জনগণ জুলাই সনদে রায় দিলেও নোট অব ডিসেন্ট থাকবে।

সালাহ উদ্দিন আহমেদ আরও বলেন, আমরা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে ধারণ করি। তাই আমরা তা পূরণে সচেষ্ট থাকবো।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin