এআইইউবি চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত

এআইইউবি চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত

এআইইউবি চ্যাম্পিয়নস লিগ (এসিএল) ২০২৫-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর এআইইউবি ক্যাম্পাসে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ড (সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ-এফএসটি) টাইব্রেকারে ৬-৫ গোলে এফসি বার্সেলোনাকে (কলা ও সমাজবিজ্ঞান বিভাগ-এফএএসএস) হারিয়ে চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, তৃতীয় স্থান অর্জন করে অ্যাটলেটিকো মাদ্রিদ (এফবিএ)। রিয়াল সোসিয়েদাদ (এফএসটি) ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ডে’ ভূষিত হয়। নারী শিক্ষার্থীদের ম্যাচে ইন্টার মায়ামি রিয়াল মাদ্রিদকে হারিয়ে জয়লাভ করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। এ সময় আরও ছিলেন– এআইইউবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবদুর রহমান, রেজিস্ট্রার ড. জাহিদুল ইসলাম খান প্রমুখ।

Comments

0 total

Be the first to comment.

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক বৈঠক BanglaTribune | প্রেস রিলিজ

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক বৈঠক

রাজধানীতে ‘জুলাই জোট’ আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক...

Oct 27, 2025
বাংলাদেশের বাজারে এলো সনি ব্রাভিয়ার নতুন মডেলের টিভিসহ ৩টি পণ্য BanglaTribune | প্রেস রিলিজ

বাংলাদেশের বাজারে এলো সনি ব্রাভিয়ার নতুন মডেলের টিভিসহ ৩টি পণ্য

বাংলাদেশের বাজারে নিয়ে এলো জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র সর্বশেষ মডেলের ব্রাভিয়া টিভি, সাউন্ড ব...

Sep 25, 2025

More from this User

View all posts by admin