এবার দুঃখ প্রকাশ করলেন হান্নান মাসউদ, কঠোর শাস্তি চাইলেন ধর্ষকের

এবার দুঃখ প্রকাশ করলেন হান্নান মাসউদ, কঠোর শাস্তি চাইলেন ধর্ষকের

খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় বিক্ষোভ-সহিংসতার ঘটনা ঘটেছে। এ ঘটনাটিকে ‘ভুয়া ধর্ষণ’ বলে মন্তব্য করেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

রোববার (২৮ সেপ্টেম্বর) তার এ বক্তব্যের পর থেকে বিষয়টি নিয়ে দেশব্যাপী শুরু হয় আলোচনা-সমালোচনা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নিজের এক ফেসবুক পোস্টে হান্নান মাসউদ দাবি করেন, সমাবেশে ‘ভুয়া ধর্ষণ’ শব্দটি ভুলবশত বলে ফেলেন তিনি। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, গতকাল দ্বীপ হাতিয়ার চানন্দী ইউনিয়নে এক সমাবেশে আমি ভুলবশত ও তাৎক্ষণিকভাবে ‘ভুয়া ধর্ষণ’ শব্দটি ব্যবহার করে ফেলি, যা কোনোভাবেই আমার ইন্টেনশন ছিল না। ধর্ষণের মতো গর্হিত অপরাধকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। ধর্ষকের কঠোর থেকে কঠোরতর শাস্তি নিশ্চিত করতে হবে।

এই অনাকাঙ্ক্ষিত শব্দটি ব্যবহার করায় আমি বিব্রত ও দুঃখিত। শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও সমালোচকরা এটাকে মুহূর্তের ভুল হিসেবেই বিবেচনা করবেন বলে আশা ব্যক্ত করেন হান্নান মাসউদ।

তিনি আরও বলেন, পাহাড় ও সমতলের বাংলাদেশের সব নাগরিকের প্রতি আহ্বান থাকবে পরাজিত ও ফ্যাসিবাদী শক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ করে ঐকবদ্ধ থাকুন। আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন।

উভয়পক্ষের কথা গুরুত্ব দিয়ে শোনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারের প্রতি আহ্বান জানাই।

এএটি

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin