এবার গুজব ছড়িয়ে কেউ সুবিধা করতে পারছে না: ডিজি এনটিএমসি

এবার গুজব ছড়িয়ে কেউ সুবিধা করতে পারছে না: ডিজি এনটিএমসি

এবার শারদীয় দুর্গাপূজা ঘিরে গুজবের পরিমাণ গত বছরের তুলনায় অনেক কম বলে জানিয়েছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা। তিনি বলেন, ‘‘এবার গুজব ছড়িয়ে কেউ সুবিধা করতে পারছে না।’’

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এনটিএমসিতে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ব্যবহার নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এনটিএমসির ডিজি বলেন, ‘‘গুজব নিয়ে প্রতিটি ঘটনার ফ্যাক্ট চেক করা হচ্ছে। তবে একটি পক্ষ ভেতর ও বাইরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’’

তিনি আরও বলেন, ‘‘প্রত্যেকটা পূজামণ্ডপ নিরাপত্তার আওতায় আনা হয়েছে। ফেসবুক ও ইউটিউবে কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে, তা প্রতিরোধ করা হচ্ছে। ফলে এবার দুর্গাপূজা ঘিরে গুজব তৈরি করে কেউ সুবিধা করতে পারছে না।’’ তিনি বলেন, কারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সেটা সবাই জানে।’’

 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin