এবার হিন্দুরা দেখাবে, হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানে দাঁড়িপাল্লা: গোলাম পরওয়ার

এবার হিন্দুরা দেখাবে, হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানে দাঁড়িপাল্লা: গোলাম পরওয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীরা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দেবেন বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, হিন্দুদের নিয়ে সবাই বলে হিন্দু মানে আওয়ামী লীগ, হিন্দু মানে নৌকা।

সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরার তালায় আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় জামায়াতে ইসলামীকে ভোট দিলে হিন্দুরা সবচেয়ে নিরাপদে থাকবে মন্তব্য করে তিনি তালা-কলারোয়ার হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিলে অতীতের সব শাসনের চেয়ে সবচেয়ে নিরাপদে থাকবেন।

সমাবেশে নাম উল্লেখ না করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে ইঙ্গিত করে মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। তোমরা নতুন ছাত্রদের দল। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।

এনসিপির উদ্দেশে তিনি বলেন, নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনকভাবে একটি স্ট্যাটাস দিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী সংস্কার চায় না, সংস্কার ও নতুন সংবিধান সংলাপে ভূমিকা রাখেনি। অথচ ঐকমত্য কমিশনে লিখিতভাবে দেওয়া ৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে আমরা প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছি। তারা চান আমরা যেন তাদের সমালোচনা করি। কিন্তু কেউ তো তাদের নামই নিচ্ছে না।

তালা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মফিদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক সুজায়েত আলী, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন ও জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন।

এনডি/এমজে

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin