এবার জুলাইয়ের হত্যা মামলায় গ্রেফতার সাদেক এগ্রোর মালিক ইমরান

এবার জুলাইয়ের হত্যা মামলায় গ্রেফতার সাদেক এগ্রোর মালিক ইমরান

দুদকের মানিলন্ডারিংয়ের মামলার পর এবার জুলাই আন্দোলনের মোহাম্মদ পুর থানার অটোরিকশা চালক মো. রনি হত্যা মামলায় ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। 

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাকে গ্রেফতার দেখান। 

আদালত সূত্রে জানা গেছে, এদিন ইমরানকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. নাজমুল ইসলাম গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত সেটি মঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই মোহাম্মদপুরের নূরজাহান রোডে প্রাইমারি স্কুলের সামনে গুলিবিদ্ধ হন অটোরিকশা চালক মো. রনি। পরে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় রনির মা মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হলো।

উল্লেখ্য, গত ৩ মার্চ সাদেক এগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পর দিন ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে মোহাম্মদপুর থানার মানিলন্ডারিং আইনের মামলায় তাকে কারাগারে পাঠান আদালত। 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin