এবারও ‘সুপারব্র্যান্ড’ অ্যাওয়ার্ড পেল বসুন্ধরা পেপার, টিস্যু ও ডায়াপ্যান্ট

এবারও ‘সুপারব্র্যান্ড’ অ্যাওয়ার্ড পেল বসুন্ধরা পেপার, টিস্যু ও ডায়াপ্যান্ট

বসুন্ধরা পেপার টানা চতুর্থবারের মতো এবং বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা ডায়াপ্যান্ট টানা তৃতীয়বারের মতো অর্জন করেছে মর্যাদাপূর্ণ সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬ অ্যাওয়ার্ড।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর লে মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল-এর সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান; চিফ সেলস অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান; চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ইমরান বিন ফেরদৌস; হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন; জেনারেল ম্যানেজার (সেলস-টিস্যু) কাজী ইমদাদুল হক এবং সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সুপারব্র্যান্ডস হলো একটি আন্তর্জাতিক স্বীকৃতি, যা ৩১ বছর ধরে ৯০টি দেশের সফল ব্র্যান্ডকে প্রদান করা হচ্ছে। এই স্বীকৃতি দেওয়া হয় এমন ব্র্যান্ডগুলোকে, যারা গ্রাহকদের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে দৃঢ় সম্পর্ক তৈরি করতে সক্ষম হয়েছে।

বসুন্ধরা পেপার, টিস্যু ও ডায়াপ্যান্ট শুধুমাত্র বাজারে প্রতিযোগিতার শীর্ষে নেই, বরং বাংলাদেশের সাধারণ মানুষের জীবনধারায় ইতিবাচক পরিবর্তন এনেছে। এই ব্র্যান্ডগুলো ঘরের সুরক্ষা, স্বাচ্ছন্দ্য এবং স্বাস্থ্যকর অভ্যাসের মান বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরবি

Comments

0 total

Be the first to comment.

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

বাগেরহাট: বাগেরহাটে ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের নেওয়া ঋণের অর্থ পাচার, অবৈধভাবে কর্মকর্তা-কর্ম...

Oct 06, 2025
জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা  Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা 

দুর্ঘটনা এড়াতে সড়কের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি উন্নত ধরনের পরিবহন সংযোজনের তাগিদ দিয়েছেন বাণিজ্য উপ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin