ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার। ১০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা

১৭৭৭- ব্রিটিশবাহিনী ফিলাডেলফিয়া ও পেনসিলভানিয়া দখল করে।

১৯০৭- নিউজিল্যান্ড ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।

১৯৫০- ইন্দোনেশিয়া জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়।

১৯৫৯- জাপানের হনসুতে দু’দিনব্যাপী টাইফুনে সাড়ে চার হাজার লোকের প্রাণহানি ঘটে।

১৯৬০- ফিদেল কাস্ত্রো ইউএসআর-এর প্রতি কিউবার সমর্থন জানান।

১৯৭৩- কনকর্ড প্লেন রেকর্ড সময়ে কোথাও না থেমে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়।

জন্ম

১৭৭৪- যুক্তরাষ্ট্রের একজন রোল মডেল পরিবেশবিদ জনি অ্যাপলসিড।

১৮২০- উনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

কলকাতার পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তার জন্ম। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য ১৯ বছর বয়সেই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তার। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তা যুক্তিবহ ও অপরবোধ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। রচনা করেছেন জনপ্রিয় শিশুপাঠ্য বর্ণপরিচয়সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ। সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন সাহিত্য ও জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত বহু রচনা।

১৯২৩- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক দেব আনন্দ।

১৯৩২- ভারতীয় রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।

১৯৪৩- অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল।

১৯৮১- মার্কিন টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস।

মৃত্যু

১৯৮৯- খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী, সংগীত পরিচালক ও প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায়।

১৯৯০- ইতালির খ্যাতনামা উপন্যাসিক আলবার্টো মোরাভিয়া।

এসআরএস

Comments

0 total

Be the first to comment.

প্রকৃতির কীটনাশক পিঁপড়া Banglanews24 | ফিচার

প্রকৃতির কীটনাশক পিঁপড়া

বিচিত্র নানান কীট-পতঙ্গ, পোকামাকড়, পাখি এবং বন্যপ্রাণী নিয়েই আমাদের প্রকৃতি। এই প্রকৃতিতে প্রতিটি প্...

Oct 15, 2025
কবি দীনেশ দাসের জন্ম Banglanews24 | ফিচার

কবি দীনেশ দাসের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময়...

Sep 16, 2025

More from this User

View all posts by admin