ঈশ্বরদীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু 

ঈশ্বরদীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু 

পাবনার ঈশ্বরদী উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে ভাই-বোনের শিশুর মৃত্যু হয়েছে।  

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটে।

নিহতরা হলো- উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের রাসেল সরদারের মেয়ে রাবেয়া খাতুন (৬) ও পলান সরদারের ছেলে আজিবুল (৪)। সম্পর্কে এরা দুজন আপন চাচাতো ভাই-বোন।

ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউল হক জিয়া বাংলানিউজকে  জানান, উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে বাড়ির পেছেনে পুকুর পাড়ে দুই শিশু রাবেয়া- আজিবুল দুইজন খেলা করছিল। অসাবধনসবশত: একপর্যায়ে তারা  পুকুরের পানিতে তলিয়ে যায়।  কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। কোথাও তাদের না পেয়ে  পুকুরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের দুই জনের মরদেহ পানিতে ভেসে উঠলে তারা মরদেহ  উদ্ধার করে।  

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ,স,ম আব্দুন নূর বাংলানিউজকে জানান, লক্ষ্মীকুন্ডার কামালপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর হয়েছে। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের স্বজনদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় ইউডি (অপমৃত্যু) মামলা নথিভূক্ত হয়েছে।

এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin