‘এই কারণেই স্ত্রী–প্রেমিকার সঙ্গে কাজ করা ভালো আইডিয়া নয়’

‘এই কারণেই স্ত্রী–প্রেমিকার সঙ্গে কাজ করা ভালো আইডিয়া নয়’

নব্বইয়ের দশকে ক্যারিয়ার শুরু করেন সাইফ আলী খান। মূলত রোমান্টিক সিনেমাতেই বেশি দেখা যেত তাঁকে। তবে বিক্রমাদিত্য মোতওয়ানির সিরিজ ‘সেক্রেড গেমস’ দিয়ে নতুনভাবে ক্যারিয়ার শুরু করেন অভিনেতা। সম্প্রতি এস্কায়ার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারসহ নানা বিষয়ে কথা বলেছেন সাইফ।

সাক্ষাৎকারে সাইফ জানান, কেন তিনি স্ত্রী বা প্রেমিকার সঙ্গে কাজ করতে চান না। যদিও তিনি স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে বহু ছবিতে কাজ করেছেন, তাঁর সাবেক স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে কোনো সিনেমায় কাজ করেননি।

সময়ের সঙ্গে সাইফ বুঝতে পারেন, অন্য সহ-অভিনেত্রীর সঙ্গে কাজ করতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। কারণ, এতে একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতার মধ্যে দিয়ে যাওয়া যায়। সাইফ বলেন, ‘এই কারণেই স্ত্রী–প্রেমিকার সঙ্গে কাজ করা ভালো আইডিয়া নয়।’

‘এলওসি কারগিল’, ‘ওমকারা’, ‘টাশান’, ‘রোডসাইড রোমিও’, ‘কুরবান’ ও ‘এজেন্ট বিনোদ’ ইত্যাদি ছবিতে সাইফ এবং কারিনা কাপুর একসঙ্গে কাজ করেছেন। এ ছাড়া এই তারকা যুগলকে দেখা গেছে বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রেও।

২০২১ সালে সাইফ পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তাঁদের একসঙ্গে কাজ করার জন্য একটি বিশেষ প্রকল্প দরকার, যা দুজনকেই আগ্রহী করবে। তখন তিনি বলেছিলেন, ‘সবচেয়ে ভালো হয় একসঙ্গে কাজ না করলে। আমরা ঘরে একসঙ্গে থাকি, তাই কাজের জায়গা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়াই ভালো।’

একই সাক্ষাৎকারে সাইফ আরও বলেন, ‘যে পরিচালক আমাদের সিনেমায় নেবেন, তাঁকে আমাদের কেবল স্বামী-স্ত্রী হিসেবে নয়, অভিনেতা হিসেবে ভাবতে হবে।’কারিনাকে সামনে দেখা যাবে মেঘনা গুলজারের ক্রাইম-ড্রামা সিনেমা ‘দায়রা’তে। অন্যদিকে সাইফ ব্যস্ত প্রিয়দর্শনের ‘হাওইয়ান’ সিনেমা নিয়ে। ছবিতে তাঁর সঙ্গে আরও আছেন অক্ষয় কুমার ও সায়ামি খের।

Comments

0 total

Be the first to comment.

টাকার টানেই এলেন দীক্ষা Prothomalo | বলিউড

টাকার টানেই এলেন দীক্ষা

ক্যারিয়ারের শুরুর দিকে ছিলেন কাস্টিং সহকারী। প্রতিদিন কত তরুণ-তরুণীর অডিশন নিতেন; অভিনয় দেখা, চরিত্র...

Oct 05, 2025

More from this User

View all posts by admin