‘এই অর্জন আমার জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত’

‘এই অর্জন আমার জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত’

জাতীয় নারী দলের অধিনায়ক আফঈদা খন্দকার।  রক্ষণ সামলে দলকে নেতৃত্ব দিচ্ছেন। মাঠের লড়াইয়ে সাফল্যও কম পাননি। সাফ জেতার পর তো তার নেতৃত্বে প্রথমবারের মতো এশিয়ান কাপেও জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সেই দলের অন্যতম তরুণ সদস্য আফঈদা পেলেন অন্যরকম স্বীকৃতি- ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড। এমন পুরস্কার পেয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি।

সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে পুরস্কার নিয়ে নিজের ফেসবুক পেজে আফঈদা লিখেছেন, ‘আজকের এই অর্জন আমার জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারের হাত থেকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড গ্রহণ করতে পেরে সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।’

এরপর আরও যোগ করে বলেছেন, ‘আমার পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সকল ভালোবাসার মানুষের অবিরাম দোয়া ও অনুপ্রেরণা ছাড়া এ সাফল্য কখনও সম্ভব হতো না। বিশেষ ধন্যবাদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে, তরুণদের স্বেচ্ছাসেবী কাজের স্বীকৃতি দেওয়ার জন্য।’

এমন পুরস্কার অনুপ্রেরণা জোগাবে আরও ভালো কাজ করার- আফঈদা মনে করেন সেটা। তার ভাষায়, ‘এই পুরস্কার শুধু আমার নয়—এটি সেই সকল তরুণের, যারা সমাজে পরিবর্তন আনার স্বপ্ন দেখে এবং প্রতিদিন নিবেদিত প্রাণে কাজ করে যাচ্ছে।’

 

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin