এইচএসসি’র ফল ১৬ অক্টোবর

এইচএসসি’র ফল ১৬ অক্টোবর

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৬ অক্টোবর। সোমবার (১৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপ এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি বলেন, আজ সভা হয়েছে। আমরা সম্ভাব্য কয়েকটি তারিখ নিয়ে আলোচনা করেছি। ১৬, ১৭ ও ১৮ অক্টোবর আলোচনা হয় এবং শিক্ষা মন্ত্রণালয় এই প্রস্তাব পাঠিয়েছিলাম। তিনি জানান, ১৬ অক্টোবর সকাল ১০টায় ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, গত ২৬ জুন থেকে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছয় লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ছয় লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। দেশের দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে  এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী দুই লাখ ৯১ হাজার ২৪১ জন, রাজশাহীতে এক লাখ ৩৩ হাজার ২৪২ জন, কুমিল্লায় এক লাখ এক হাজার ৭৫০ জন, যশোরে এক লাখ ১৬ হাজার ৩১৭, চট্টগ্রামে এক লাখ ৩৫ জন, বরিশালে ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে এক লাখ ৩ হাজার ৮৩২, ময়মনসিংহে ৭৮ হাজার ২৭৩ জন।

মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ নয় হাজার ৬১১ জন।

 

Comments

0 total

Be the first to comment.

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে বদরুনন্নেসার শিক্ষার্থীদের উদ্বেগ BanglaTribune | শিক্ষা

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে বদরুনন্নেসার শিক্ষার্থীদের উদ্বেগ

রাজধানীর সাত সরকারি কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে এবার উদ্বেগ জানিয়েছে...

Sep 23, 2025

More from this User

View all posts by admin