এইচএসসিতে বসুন্ধরা শুভসংঘ মিরপুর শাখা সদস্যদের চমকপ্রদ সাফল্য

এইচএসসিতে বসুন্ধরা শুভসংঘ মিরপুর শাখা সদস্যদের চমকপ্রদ সাফল্য

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন বসুন্ধরা শুভসংঘের মিরপুর শাখার সদস্যরা। দেশের বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের বসুন্ধরা শুভসংঘের সদস্যদের মতো বসুন্ধরা শুভসংঘ মিরপুর শাখার সদস্যরাও এই পরীক্ষায় অংশগ্রহণ করে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলে বসুন্ধরা শুভসংঘ মিরপুর শাখার সদস্যদের অভাবনীয় সাফল্য অর্জনকারীরা হলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওয়ালী খান ইউসুফজাই, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মাহাদী মোস্তফা, শহীদ পুলিশ স্মৃতি কলেজের আব্দুলাহ আল রাজিন, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আলিফ বিন জামান, ঢাকা কমার্স কলেজের সাদমান তাহসিনসহ অনেকে।

কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী বসুন্ধরা শুভসংঘ মিরপুর শাখার সহসভাপতি আবদুল্লাহ আল রাজিন বলেন, ‘আমার ফলাফলে অত্যন্ত আনন্দিত। আমি দেশের স্বনামধন্য কোনো উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে নিজ সেক্টরে দেশের একজন লিডিং ফিগার হিসেবে কাজ করতে চাই। ’

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে মিরপুরে শিক্ষাবান্ধব, সামাজিক সচেতনতা ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।  

বসুন্ধরা শুভসংঘ মিরপুর শাখার সদস্যরা প্রতিনিয়ত পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, মানবিক সহায়তা ও শিক্ষা বিস্তারে কাজ করছে এবং শিক্ষা ও মূল্যবোধের সমন্বয়ে গঠিত এই সংগঠনের সদস্যদের এমন সাফল্য নিঃসন্দেহে অনুপ্রেরণামূলক।

এসআই  

Comments

0 total

Be the first to comment.

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন

‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ...

Sep 14, 2025
খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে খুলনা জেলা ব...

Sep 30, 2025
নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা

বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখার উদ্যোগে নিউ গভ. ডিগ্রি কলেজের মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের নিয়ে আ...

Sep 17, 2025

More from this User

View all posts by admin