এক বছর বেতন না পেলে কেমন লাগে: তারিক প্রসঙ্গে জামাল

এক বছর বেতন না পেলে কেমন লাগে: তারিক প্রসঙ্গে জামাল

হঠাৎ ফেসবুক ও ইন্স্ট্রাগ্রামে ঘোষণা দিয়ে বকেয়া বেতন না পাওয়ার অভিযোগ তুলে বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি বাতিল করেছেন জাতীয় দলের ডিফেন্ডার তারিক কাজী। ফিনল্যান্ড প্রবাসী ফুটবলারের এমন সিদ্ধান্তে সতীর্থরা তার পাশেই আছেন। জানিয়েছেন সহমর্মিতা। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও ব্যথিত।

২০২১ সালে বসুন্ধরা কিংসে নাম লেখান তারিক কাজী। জাতীয় ফুটবল দলেও একই সঙ্গে নিয়মিত  খেলতে থাকেন। তাকে বাদ দিয়ে ক্লাব কিংবা জাতীয় দলের কোচ কখনও রক্ষণভাগ সাজানোর কথা সহজেই  ভাবেননি।

কিংসের সঙ্গে চুক্তি বাতিল করে কোন ক্লাবে যাচ্ছেন তারিক। এমন প্রশ্নের উত্তরে অপেক্ষায় থাকতে বললেন এই ডিফেন্ডার। বাংলা ট্রিবিউনকে ফিনল্যান্ড থেকে বলেছেন, 'সব প্রশ্নের উত্তর আমি দেবো। এখন শুধু সময়ের অপেক্ষা। আমি কাউকে ভুলিনি।'

অন্যদিকে তারিকের এমন ক্লাব ছাড়া প্রসঙ্গে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সংবাদমাধ্যমকে বলেছেন, 'এক বছর বেতন না পেলে কেমন লাগে। আপনার কাছে তো কষ্ট লাগবে। আমার তারিকেরটা দেখে অনেক কষ্ট লাগছে। আমরা সবাই তারিকের সঙ্গে আছি। আমার মনে হয় পেশাগত বিষয়গুলো আরও ভালো হওয়া উচিত।'

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে নারী ফুটবলারদের সঙ্গে দেখা করলেন তাবিথ আউয়াল BanglaTribune | খেলা

চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে নারী ফুটবলারদের সঙ্গে দেখা করলেন তাবিথ আউয়াল

বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প চলছে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডের মাঠে। ফুটবলারদের সঙ্...

Oct 02, 2025
আশরাফুল আউট, বুলবুল ইন! BanglaTribune | খেলা

আশরাফুল আউট, বুলবুল ইন!

গত ৮ জুলাই ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটিতে জায়গা হয়েছিল মোহাম্মদ আশরাফুলের। সেই কমি...

Sep 12, 2025

More from this User

View all posts by admin