এক বছরের বকেয়া বেতন-ঈদ বোনাসের দাবি ভিডিপি সদস্যদের

এক বছরের বকেয়া বেতন-ঈদ বোনাসের দাবি ভিডিপি সদস্যদের

এক বছরের বকেয়া বেতন ও গত দুই ঈদের বোনাসের দাবি জানিয়েছেন শিশু কল্যাণ কেন্দ্রে কর্মরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত ৯২২ জন ভিডিপি সদস্য।

রবিবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানান তারা।

ভুক্তভোগী সদস্যরা বলেন, দীর্ঘ এক বছর আমরা নিয়মিত কাজ করে গিয়েছি। কিন্তু পরিবার পরিকল্পনা অধিদফতর থেকে বিগত এক বছর সারা দেশের ৯২২ জন আনসার ভিডিপি সদস্যের বেতনভাতা পরিশোধ করা হচ্ছে না। গত দুই ঈদে কোনও বোনাস দেওয়া হয়নি। বর্তমানে আমাদের পরিবার-পরিজন নিয়ে চরম অর্থকষ্টে দিন কাটাতে হচ্ছে।

মানববন্ধন থেকে ভুক্তভোগীরা দাবি করেন, ২০২৪ সালের ১ জুন থেকে ২০২৫ সালের ১ জুন পর্যন্ত সমগ্র বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ করতে হবে। এছাড়া তাদের ন্যায্য অধিকার হিসেবে দুটি ঈদ বোনাস প্রদান করতে হবে।

 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin