এক ব্যক্তির নামে দুটির বেশি সিম কার্ড রাখতে চায় না সরকার

এক ব্যক্তির নামে দুটির বেশি সিম কার্ড রাখতে চায় না সরকার

একক ব্যক্তির নামে মোবাইল ফোনের সিম কার্ডের সংখ্যা পর্যায়ক্রমে ১০টি থেকে কমিয়ে ২টিতে আনতে চায় সরকার। আসন্ন নির্বাচনের আগে এই সংখ্যা ৫-৭টিতে নামানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার চেষ্টা চলছে। যাতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো কিছু সমস্যার সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে। প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং বদলির ক্ষেত্রে কোনও অনিয়ম হচ্ছে না।’

মোবাইল ফোনের সিম প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘একক ব্যক্তির নামে সিম কার্ডের সংখ্যা ১০টি থেকে ২টিতে কমিয়ে আনতে চায় সরকার। নির্বাচনের আগে সেটি ৫-৭টিতে কমিয়ে আনার চেষ্টা করা হবে।’

তারেক রহমান দেশে ফিরলে তার জন্য বুলেট প্রুফ গাড়ির অনুমতি দেওয়া ও  তার নিরাপত্তা নিয়ে কোনও শংকা আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি কোনও জবাব না দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অন্য কেউ চাইলেও অনুমতি দেওয়া হবে।’

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin