এক ইলিশের দাম ১৪ হাজার টাকা

এক ইলিশের দাম ১৪ হাজার টাকা

পটুয়াখালীর মহিপুরে আড়াই কেজি ওজনের এক ইলিশ বিক্রি হয়েছে ১৪ হাজার টাকায়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে মহিপুর মৎস্যবন্দরের ফয়সাল ফিশে মাছটি বিক্রি হয়।

জেলে শহিদ মাঝি বলেন, ‘ইলিশ শিকারে সমুদ্রে গিয়ে অন্যান্য মাছের সঙ্গে এ বড় ইলিশটি ধরা পড়ে। মাছটির ওজন ২ কেজি ৫০০ গ্রাম। সকালে মাছটি ফয়সাল ফিশে নিয়ে আসলে নিলামে ১৪ হাজার টাকায় কেনেন মৎস্য ব্যবসায়ী ইশতিয়াক।’

ফয়সাল ফিশের স্বত্বাধিকারী মো. মেহেদী ফয়সাল বলেন, ‘বড় সাইজের ইলিশ সচরাচর পাওয়া যায় না। মাছটি খোলা বাজারে উন্মুক্ত ডাকের মাধ্যমে প্রতি কেজি ৫ হাজার ৬০০ টাকা দরে ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।’

ক্রেতা ইশতিয়াক বলেন, ‘বঙ্গোপসাগরে ধরা পড়া বিশাল সাইজের ইলিশ মাছটি কিনেছি লাভের আশায়, মাছটি আমি ঢাকায় পাঠাবো।’

সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। সাইজে বড় হওয়ার কারণে মাছটি অনেক টাকা বিক্রি হয়েছে। খুব বেশি মাছ না পেলেও এমন দু-একটা মাছ পেলে জেলেরা অনেক খুশি হয়।

মাছটি প্রসঙ্গে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছেন। ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা ৫৮ দিনের নিষেধাজ্ঞার সুফলও বলা যায়।’

Comments

0 total

Be the first to comment.

বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যা ও লাশ গুমের দায়ে দুজনের মৃত্যুদণ্ড BanglaTribune | বরিশাল বিভাগ

বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যা ও লাশ গুমের দায়ে দুজনের মৃত্যুদণ্ড

এক যুগ পর বরিশালের হিজলা উপজেলায় এক তরুণীকে ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের ঘটনায় দায়ের করা মামলায় দুই...

Sep 15, 2025

More from this User

View all posts by admin