শনিবার (২২ নভেম্বর) সকালে ভূমিকম্পের পর সন্ধ্যায় প্রথমে একটি ভূমিকম্পের খবর পাওয়া গেলেও পরবর্তীতে জানায় যায় এক সেকেন্ডের ব্যবধানে দুইটি কম্পন হয়।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে একটি কম্পন হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭। এটির উৎপত্তি স্থল ছিল বাড্ডা। পরবর্তীতে আবহাওয়া অধিদফতর জানায়, প্রায় একই সময়ে এক সেকেন্ডের ব্যবধানে আরও একটি কম্পন হয়, যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী।
আবহাওয়া কর্মকর্তা রুবায়াত হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে নরসিংদীর পলাশ উপজেলায় ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।তার আগে শুক্রবার (২১ নভেম্বর) সারাদেশে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প অনূভূত হয়। এ ঘটনায় ঢাকাসহ বিভিন্ন জেলায় মারা গেছেন ১০ জন। আহত হয়েছেন কয়েকশ মানুষ। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী।