এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরপর্বের শেষ ম্যাচে দৃষ্টিকটু ব্যাটিংয়ে সমালোচনা কুড়িয়েছিলেন নুরুল হাসান সোহান। ২১ বল খেলে করেছিলেন ১৬ রান।
তবে এক ম্যাচের ব্যর্থতা দেখেই সোহানকে সরিয়ে দেওয়ার পথে হাঁটেনি টিম ম্যানেজমেন্ট। আফগানিস্তানের বিপক্ষে শারজায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও একাদশে আছেন তিনি। তবে জায়গা হয়নি তাওহিদ হৃদয়ের।
বাংলাদেশ একাদশতানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী অনিক (অধিনায়ক), নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশরহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অতল, ইব্রাহিম জাদরান, দারউইশ রসুলি, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, শরফুদ্দিন আশরাফ, রশিদ খান (অধিনায়ক), নুর আহমেদ, মোহাম্মদ ইসাক, ফরিদ আহমেদ।
এমএমআর