একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকের পর্ষদ ভেঙে দিলো বাংলাদেশ ব্যাংক

একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকের পর্ষদ ভেঙে দিলো বাংলাদেশ ব্যাংক

দুর্বল ৫টি শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ (বোর্ড) ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বুধবার (৫ নভেম্বর) সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) চিঠি দিয়ে এই সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “একীভূত প্রক্রিয়া এগিয়ে নিতে বোর্ডগুলো বিলুপ্ত করা হয়েছে। বিকাল ৪টায় গভর্নর সংবাদ সম্মেলনে জানাবেন—এই ব্যাংকগুলোর প্রশাসক হিসেবে কারা দায়িত্ব নিচ্ছেন।”

বোর্ড ভেঙে দেওয়া ৫টি ব্যাংক হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে এসব ব্যাংকের মধ্যে চারটির মালিকানায় ছিল এস আলম গ্রুপ, আর একটি ব্যাংকের মালিক ছিলেন নজরুল ইসলাম মজুমদার। ওই সময় ব্যাংকগুলো থেকে নামে-বেনামে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে, যার ফলে তাদের আর্থিক অবস্থা নাজুক হয়ে পড়ে।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, একীভূতকরণের মাধ্যমে একটি শক্তিশালী ইসলামী ব্যাংক গঠন করা হবে, যাতে আমানতকারীদের স্বার্থ রক্ষা ও ইসলামী ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, প্রশাসক নিয়োগের পর একীভূত ব্যাংকের কাঠামো, মূলধন ব্যবস্থা ও পরিচালনা নীতিমালা প্রণয়নের কাজ শুরু হবে।

Comments

0 total

Be the first to comment.

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি BanglaTribune | অর্থ-বাণিজ্য

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একযোগে ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে।মঙ্গলবার (১৬ সেপ...

Sep 16, 2025
শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক BanglaTribune | অর্থ-বাণিজ্য

শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক শিগগিরই একটি ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে। বিল অ্যান্ড মেলিন্ডা...

Sep 15, 2025

More from this User

View all posts by admin