একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রশাসকরা বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কাজ করবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিশেষ বোর্ড সভা শেষে এ কথা জানান তিনি। গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংককে একীভূত করে একটি নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক গঠন করা হবে। যার সম্ভাব্য নাম হবে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। নতুন এই ব্যাংকটির জন্য শিগগিরই লাইসেন্স ইস্যু করবে কেন্দ্রীয় ব্যাংক।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

কাঁচা মরিচের দাম ছাড়িয়েছে ৩শ’, শতকের কাছাকাছি বেশিরভাগ সবজি, মাছের বাজারও চড়া JamunaTV | অর্থনীতি

কাঁচা মরিচের দাম ছাড়িয়েছে ৩শ’, শতকের কাছাকাছি বেশিরভাগ সবজি, মাছের বাজারও চড়া

পূঁজা উপলক্ষ্যে টানা ছুটিতে ঢাকা ছেড়েছেন অনেকে। এর সাথে শুক্রবার (৩ অক্টোবর) সকাল থেকে বৃষ্টি। এই দু...

Oct 03, 2025

More from this User

View all posts by admin