‘একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে’

‘একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে’

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সোলায়মান সেলিম বলেছেন, একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তদন্তই শেষ হয়নি, ৯ মাসের বেশি সময় হয়ে গেছে। তদন্তই শেষ হচ্ছে না। তদন্ত করেই যাচ্ছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

জুলাই আন্দোলনের সময় ঢাকার শাহবাগে ঝুট ব্যবসায়ী মো. মনিরকে গুলি করে হত্যা মামলায় গত ২২ সেপ্টেম্বর সোলায়মান সেলিমকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন বুধবার ধার্য করেন। এদিন শুনানিকালে সকাল সাড়ে ১০টার পর তাকে এজলাসে তোলা হয়। সেখানে আইনজীবীর সঙ্গে কথা বলেন সোলায়মান সেলিম। ব্যক্তিগত, পারিবারিক ও মামলা সম্পর্কে কথা হয় তাদের। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান তাকে গ্রেফতার দেখান।

পরে আদালত থেকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় নেওয়ার পথে সোলায়মান সেলিম সাংবাদিকদের বলেন, ‘একটা জিনিস ভালো লাগছে। এখম ত্যাগী নেতাকর্মী চেনা যাচ্ছে। জেল, জুলুম, হত্যা এসব অবিচার, অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে, রাজপথে নেমে পড়েছে, তারা হলো বঙ্গবন্ধুর আসল সৈনিক।’

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ৫ অগাস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় গত ১৪ মার্চ মনিরের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin