একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: সরওয়ার আলমগীর 

একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: সরওয়ার আলমগীর 

চট্টগ্রাম: উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, একটি দল নানা অজুহাত সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের মানুষ তাদের সঙ্গে নাই দেখে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নে এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সবাইকে বুঝাতে হবে। ৩১ দফার মধ্যেই সব সমস্যার সমাধান রয়েছে।  

বিএনপিতে চাঁদাবাজের স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান সেটা পরিস্কার করে বলে দিয়েছেন। কেউ চাঁদাবাজি করলে আপনারা আইনের হাতে তুলে দিন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে স্থানীয় চাঁদপুর গ্ৰামের করিমপুরে আয়োজিত এ বৈঠকে ৬নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সভাপতি মো. সৈয়দুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দিন শাহীন, মহম্মদ আলি শিকদার, মোঃ এনামুল হক এনাম, মাস্টার বশর, মুনসুর আলম চৌধুরী, খালেদ মাহমুদ বাবুল, সফিউল আলম, আহম্মদ সাফা, ইলিয়াস চৌধুরী, নাছির উদ্দিন, রফিকুল ইসলাম, আলি মুস্তাফা, আবদুল লতিফ, মো. আলমগীর, আবদুল কাদের।

ফটিকছড়ি উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক মীর আলী আকবর এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন গাজী আমান উল্লাহ, সাইফুল হায়দার রাসেল, এমদাদ, একরাম, মোজাহারুল ইকবাল লাভলু, তূষার, ফরহাদ, শামীম, ইসমাইল হোসেন, বেলাল উদ্দিন, মোজাহের, আবদুল শুক্কুর, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মহিন উদ্দিন, জয়নাল, বাপ্পু, ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোজাম্মেল হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজ্জাদ মাসুদ, জিয়ামিন, ফাহিম শিবলু প্রমুখ।

পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin