একটি পক্ষ জামায়াতের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে: গোলাম পরোয়ার

একটি পক্ষ জামায়াতের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে: গোলাম পরোয়ার

সাতক্ষীরা: একটি পক্ষ জামায়াতের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।

সোমবার (২০ অক্টোবর) বিকালে সাতক্ষীরার তালায় উপজেলা জামায়াত আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।

এসময় গোলাম পরোয়ার বলেন, দেশের মানুষ এবার দাড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত হয়ে আছে। নতুন বাংলাদেশে যে ঢেউ শুরু হয়েছে তা সারাদেশে পৌঁছে দিতে হবে। জামায়াত গুম, খুন, লুটপাট ও দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়।

তিনি কোন উস্কানিতে উত্তেজিত না হয়ে তালা-কলারোয়ার মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, কোন উস্কানির ফাঁদে পা দেবেন না। একটি পক্ষ আমাদের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে। জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না। জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না। দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না।

সমাবেশে আগামী নির্বাচনে সকলকে দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাও: আজিজুর রহমান, সহকারি সেক্রেটারি অধ্যাপক সুজায়েত আলী, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন প্রমুখ।

এমআরএম

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin