এমএফএস'র অপব্যবহার প্রতিরোধে চট্টগ্রাম জেলা পুলিশ-বিকাশ'র কর্মশালা

এমএফএস'র অপব্যবহার প্রতিরোধে চট্টগ্রাম জেলা পুলিশ-বিকাশ'র কর্মশালা

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মতো গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেবাকে আরও সুরক্ষিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ডে এর ব্যবহার প্রতিরোধে ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে এবার চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক কর্মশালা।  

চট্টগ্রাম জেলা পুলিশ এবং বিকাশ’র উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিল শেডে দিনব্যাপী এই কর্মশালায় জেলা পুলিশের ১২০ জন তদন্ত কর্মকর্তা অংশ নেন।

এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত বিকাশ-এর নিয়মিত এই আয়োজনে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার হাজার পাঁচশ তদন্ত কর্মকর্তা অংশ নিয়েছেন।  

চট্টগ্রামে কর্মশালাটি উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্ত) মো. আহসান হাবিব পলাশ।  

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, বিকাশ’র উপদেষ্টা ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অব.) ড. মো. নাজিবুর রহমান ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর (অব.) এ কে এম মনিরুল করিমসহ জেলা পুলিশ চট্টগ্রাম ও বিকাশ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রযুক্তির ব্যবহার করে গ্রাহকের হারানো টাকা অনুসন্ধানের কৌশল, ডিজিটাল লেনদেন মনিটরিংয়ের মাধ্যমে অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের উপায়, এবং তদন্তের প্রয়োজনে বিকাশ’র কর্মকর্তাদের সাথে কীভাবে তদন্ত কর্মকর্তারা সহজেই যোগাযোগ করতে পারেন,এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় কর্মশালাটিতে।  

এ ছাড়া কোনো অপরাধমূলক ঘটনা সংঘটিত হওয়াকালীন তৎক্ষণাৎ কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়েও এই কর্মশালাতে আলোকপাত করা হয়।

উল্লেখ্য, ডিজিটাল লেনদেনে প্রতিটি লেনদেন মনিটর ও ট্র্যাক করা যায়। ফলে পুলিশ, ডিবি, সিআইডি, পিবিআইসহ সব তদন্ত কর্মকর্তাদের অনুসন্ধান প্রক্রিয়া নির্ভুলভাবে সম্পাদন করা সম্ভব হয়।  

এ বিষয়ে বিকাশ ২০১৭ সাল থেকে দেশের বিভিন্ন তদন্ত কর্মকর্তাদের সাথে ধারাবাহিকভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ শীর্ষক কর্মশালার আয়োজন করে আসছে।

এএটি

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন Banglanews24 | কর্পোরেট কর্নার

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন

দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য বছরের সেরা ব্যবসায় উদ্যোক্তা প্রতিষ্ঠ...

Sep 25, 2025
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্বোধন Banglanews24 | কর্পোরেট কর্নার

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্বোধন

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামের প্র...

Sep 13, 2025

More from this User

View all posts by admin