এমপিওভুক্ত ১০ হাজার শিক্ষক-কর্মচারীর বিক্ষোভ সমাবেশ

এমপিওভুক্ত ১০ হাজার শিক্ষক-কর্মচারীর বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম: ৭ দফা দাবিতে সাতকানিয়ার কেরানীহাট রাস্তার মাথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

সোমবার (২০ অক্টোবর) সকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, দক্ষিণ জেলার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী থেকে লোহাগাড়া পর্যন্ত বিভিন্ন উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ১০ হাজার শিক্ষক-কর্মচারী অংশ নেন।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল হক্কানির সভাপতিত্বে ও শিক্ষক নেতা অধ্যাপক মুহাম্মদ আবু তাহেরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদরুল হক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসাইন, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, দক্ষিণ জেলার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মুনিরুল আলম, লোহাগাড়া উপজেলার মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ খালেদ জমীল, চন্দনাইশ উপজেলার মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হোসাইন রুমী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ন্যায্য দাবি আদায়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছি।

সমাবেশে বক্তারা আরও বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর, অথচ তাদের প্রতি সরকারের অবহেলা দুঃখজনক। আমরা ক্লাসরুমে থাকতে চাই, কিন্তু বাধ্য হয়ে আমাদের এখন রাজপথে নামতে হয়েছে। দাবিগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

সমাবেশের আগে বিক্ষোভ মিছিল করেন শিক্ষক-কর্মচারীরা। মিছিলটি সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদ থেকে শুরু হয়ে বান্দরবান রাস্তার মাথার গোল চত্বরে গিয়ে শেষ হয়। এতে দক্ষিণ চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হাজারো শিক্ষক-কর্মচারী যোগ দেন।

বিই/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin