এনবিআরের কর্মকর্তা বেলাল হোসাইন এবার ওএসডি

এনবিআরের কর্মকর্তা বেলাল হোসাইন এবার ওএসডি

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের সভাপতি পদে পদায়নের একদিনের মাথায় মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন বলা হয়, বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তা এবং কাস্টমস, এক্সাইজ এবং মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনালের সভাপতি মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সদস্য) নিয়োগ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এক বছরের বেশি সময় ধরে এনবিআরের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসা বেলাল হোসাইন চৌধুরীকে বুধবার (৮ অক্টোবর) কাস্টমস, এক্সাইজ এবং মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনালের সভাপতি পদে পদায়ন করা হয়।

তার আগেরদিন গত ৭ অক্টোবর জ্ঞাত আয়ের উৎসের বাইরে প্রায় পাঁচ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক।

জেডএ/এইচএ/

Comments

0 total

Be the first to comment.

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

বাগেরহাট: বাগেরহাটে ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের নেওয়া ঋণের অর্থ পাচার, অবৈধভাবে কর্মকর্তা-কর্ম...

Oct 06, 2025
জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা  Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা 

দুর্ঘটনা এড়াতে সড়কের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি উন্নত ধরনের পরিবহন সংযোজনের তাগিদ দিয়েছেন বাণিজ্য উপ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin