এনসিপিকে শাপলা প্রতীক দিলে আপত্তি নেই নাগরিক ঐক্যের

এনসিপিকে শাপলা প্রতীক দিলে আপত্তি নেই নাগরিক ঐক্যের

শাপলা প্রতীক জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দিলে কোনো মামলা করা হবে না বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এর ফলে শাপলা প্রতীক পেতে আর কোনও বাঁধা নেই বলে দাবি করছে এনসিপি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমনটা জানান তিনি।

মাহমুদুর রহমান মান্না লেখেন, আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেয়া হয়, তাহলে নির্বাচন কমিশন তা আর কাউকে দিতে পারেন না। কিন্তু ওরা (এনসিপি) আমার কাছে এসেছিল। জুলাই অভ্যুত্থান, শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাত, বয়স ও অভিজ্ঞতা বিবেচনা করে আমি তাদের প্রতি দরদী। আমি একটা অঙ্গীকার করতে পারি, শাপলা প্রতীক যদি তাদের দিয়ে দেয়া হলে কোনো মামলা করব না।

এদিকে, মাহমুদুর রহমান মান্নার এই পোস্ট শেয়ার করে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্ট দেয়া হয়েছে। তাতে বলা হয়, অবশেষে এনসিপি’র শাপলা প্রতীক পেতে আর কোনো আইনি এবং রাজনৈতিক কোন বাঁধাই অবশিষ্ট রইলো না।

পোস্টে বলা হয়, নির্বাচন কমিশন এনসিপিকে বলেছিলো শাপলা প্রতীক আগে নাগরিক ঐক্য চেয়েছে। তাই শাপলা দিলে তাদেরকেই দিতে হবে। কিন্তু মাহমুদুর রহমান মান্না শাপলা প্রতীক দিলে কোন মামলা করবে না বলে জানিয়েছে। তাই কমিশন যে রাজনৈতিক বাঁধার কথা বলেছিল সেটিও আর থাকছে না। অর্থাৎ শাপলা পেতে আইনি এবং রাজনৈতিক কোন প্রতিবন্ধকতাই নেই।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin