এনসিপির আগে শাপলা চেয়েছিল নাগরিক ঐক্য, এই প্রতীক কাউকে দেয়া হয়নি: সিইসি

এনসিপির আগে শাপলা চেয়েছিল নাগরিক ঐক্য, এই প্রতীক কাউকে দেয়া হয়নি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, শাপলা প্রতীক সবার আগে চেয়েছিল নাগরিক ঐক্য৷ তাদেরকে দেয়া হয়নি৷ পরে এনসিপি শাপলা চেয়েছে৷ তাই কাউকে এই প্রতীক দেয়া হয়নি৷

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সিইসি বললেন, শাপলা প্রতীক না দিলে কীভাবে নির্বাচন হয়, এনসিপি নেতা সারজিস আলমের এমন বক্তব্যকে হুমকি মনে করি না। রাজনীতিবিদরা অনেক কথাই বলেন, আমরা শুনেই যাবো, আমরা আমাদের কাজ করে যাবো।

বরং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার কথা জানালেন এ এম এম নাসির উদ্দিন।

ফেব্রুয়ারিতে নির্বাচনের জোরেশোরে প্রস্তুতি চলছে উল্লেখ করে সিইসি বলেন, প্রধান উপদেষ্টাও বিভিন্ন জায়গায় নির্বাচনের সময় হিসেবে ফেব্রুয়ারির কথা বলছেন৷ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা নিয়ে সন্দেহ নাই৷ আর সংবিধান ও আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই৷ সংবিধান ও আরপিও অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হচ্ছে৷ পিআর পদ্ধতিতে ভোটে সংবিধান ও আরপিও বদলাতে হবে।

এদিকে, রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে তিনি বলেছেন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে দুয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে। আরও তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

/এমএন

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin