এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রত্যাশীরা। অবিলম্বে এ পদে নিয়োগ (বিশেষ) (সংশোধন) বিধিমালা- ২০২৫ অনুমোদন এবং অধিযাচিত শূন্য পদগুলোতে দ্রুততম সময়ে সুপারিশ করার দাবিতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার পর থেকেই তারা সেখানে জড়ো হন। এ সময় নিজেদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। তাদের বিক্ষোভের কারণে ফার্মগেট ও শাহবাগ সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। রাত সাড়ে ১১টার পরও তারা সেখানে অবস্থান নিয়েছেন। 

আন্দোলনকারীদের কয়েকজন জানান, বিসিএস নন-ক্যাডার পদে নিয়োগে বিশেষ বিধিমালা-২০২৫ অনুমোদন বিলম্বিত এবং পদপ্রত্যাশী প্রার্থীদের সুপারিশ বঞ্চিত করার প্রতিবাদে তারা মাঠে নেমেছেন।

এর আগে এ দিন সকালে আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ের সামনে অবস্থানকালে পুলিশ তাদের জোরপূর্বক সরিয়ে দেয়। এ সময় তাদের মারধর করা হয় বলে  অভিযোগ করেন ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রত্যাশীরা।

আন্দোলনকারী কয়েকজন বলেন, ‘এনসিপি একটি তারুণ্যনির্ভর দল। তাই আমরা মনে করি আমাদের আন্দোলনে তারা সহযোগিতা করবে।’

অবশ্য এ ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও এনসিপির দায়িত্বশীল পর্যায়ের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin