এনসিপি’র নিবন্ধন হলে শাপলা প্রতীকেই হবে: পাটওয়ারী

এনসিপি’র নিবন্ধন হলে শাপলা প্রতীকেই হবে: পাটওয়ারী

শাপলা আমরা পাবো না কেন? এর কোনো ব্যাখ্যা বলতে পারবেন? যদি আমরা শাপলা প্রতীক না পাই, তাহলে আমরা এর জন্য গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবো। আর যদি নিবন্ধন ও প্রতীকের প্রশ্ন আসে, তাহলে সেটা শাপলাতেই হবে। অন্য কোনো প্রতীকে এনসিপির নিবন্ধন হবে না।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রতীক ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, এই প্রতীক না দেয়ার পেছনে কোনো আইনী ব্যাখ্যা দিতে পারে নাই, কোনো রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারে নাই। তাই আমরা মনে করি এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে। সেটা আমরা নির্বাচন কমিশনকে বলেছিও।

পাটওয়ারী বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময়ও আমরা একটা অসৎ উদ্দেশ্য দেখেছিলাম। শেষ পর্যন্ত তার পরিণতি কী হয়েছিল, আপনারা দেখেছেন। এই শাপলা প্রতীক না দেয়ার পেছনেও আমরা (এনসিপি) অসৎ উদ্দেশ্য খুঁজে পাচ্ছি।

যে প্রতীক চাওয়া হয়েছে, সেটা কেনো দিচ্ছে না দেবে না, সে প্রশ্নও কমিশনকে সাংবাদিকদের করা উচিত বলে মন্তব্য করেন এই এনসিপি নেতা। এ ক্ষেত্রে জল আরও অনেক দূর গড়ানোর আশঙ্কা করছে তাদের দল, এমন মন্তব্যও করেন তিনি।

পরে এক সাংবাদিক একটি গণমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে প্রশ্ন করেন পাটওয়ারীকে। উত্তরে তিনি বলেন, রাষ্ট্রীয় কোনো গোপন নথি ফাঁস হয়ে যাওয়া উচিত না। বিষয়টি নিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কিছু বাক্য বিনিময়ও হয় নাসীরুদ্দীন পাটওয়ারীর।

/এমএমএইচ

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin