এনসিপির শাপলা প্রতীক পাওয়ার সঙ্গে নির্বাচন এগোনো-পেছানোর কোনো সম্পর্ক নেই: সারজিস

এনসিপির শাপলা প্রতীক পাওয়ার সঙ্গে নির্বাচন এগোনো-পেছানোর কোনো সম্পর্ক নেই: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমাদের শাপলা প্রতীক পাওয়ার সঙ্গে নির্বাচন এগোনো–পেছানোর কোনো সম্পর্ক নেই।’

আজ মঙ্গলবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় বিলুপ্ত গাড়াতি ছিটমহলের হুদুপাড়া দুর্গামন্দিরে সাংবাদিকদের সারজিস আলম এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচন কমিশনকে তার মেরুদণ্ড দেখাতে হবে। বাইরের কোনো চাপ বা বাধায় পিষ্ট না হয়ে এনসিপিকে শাপলা প্রতীক যেন দেওয়া হয়। এ নিয়ে আইনি লড়াই করতে হলে তাঁরা করবেন। প্রয়োজনে রাজপথেও নামবেন। তবে এর সঙ্গে নির্বাচন এগোনো বা পেছানোর কোনো সম্পর্ক নেই।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের এক বক্তব্য প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘কিছুক্ষণ আগেই আমার চোখে পড়েছে, সোশ্যাল মিডিয়ায় ড. মুহাম্মদ ইউনূস তাঁর জায়গা থেকে বলেছেন, বিদেশি কিছু শক্তি নির্বাচন পেছানোর চেষ্টা করছে। এই জায়গায় এনসিপি কিংবা অন্য কোনো দলের কথা যদি বলেন, আমরা বরং চাই, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হোক। কিন্তু আমরা সব সময় বলেছি, একটা বিচার ও সংস্কারের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন হোক। এটা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুবই জরুরি।’

আওয়ামী লীগের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, অভ্যুত্থানের আগের সময়ে আওয়ামী লীগ শুধু প্রয়োজনমতো সনাতন ধর্মাবলম্বীদের কাছে এসেছে। কিন্তু দেশে বারবার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটলেও দৃশ্যমান কোনো শাস্তি বা বিচার হয়নি।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin