এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত মাদ্রাসাশিক্ষকদের বদলি কার্যক্রম শুরু

এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত মাদ্রাসাশিক্ষকদের বদলি কার্যক্রম শুরু

বেসরকারি মাদ্রাসায় কর্মরত এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম এগিয়ে নিতে প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের তথ্য চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এ জন্য আগামী ১৬ অক্টোবরের মধ্যে এমইএমআইএস সফটওয়্যারের মাধ্যমে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে গতকাল সোমবার এ নির্দেশনা দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ২০১৪ সালের বদলি নীতিমালা বাস্তবায়নের অংশ হিসেবে মাদ্রাসাপর্যায়ে শূন্য পদের হালনাগাদ তথ্য প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট সভাপতি, অধ্যক্ষ, সুপার, ইবতেদায়ি প্রধান ও ভারপ্রাপ্ত প্রধানদের দ্রুত উদ্যোগ নিতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, শূন্য পদের তথ্য অনলাইনে পাঠাতে হবে dme.memis.gov.bd লিংকের মাধ্যমে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানদের জন্য আলাদা ব্যবহারবিধিও (ইউজার ম্যানুয়াল) সংযুক্ত করা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

যুক্তরাষ্ট্রে ভর্তির সুযোগ পেয়েও অধরাই হাজারো শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন Prothomalo | উচ্চশিক্ষা

যুক্তরাষ্ট্রে ভর্তির সুযোগ পেয়েও অধরাই হাজারো শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ পেয়েও হাজ...

Sep 15, 2025

More from this User

View all posts by admin