এসিসির ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হলেন আমিনুল

এসিসির ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হলেন আমিনুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে। আগামী দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক বুলবুল এক যুগেরও বেশি সময় দেশের হয়ে ক্রিকেট খেলেছেন। তার ক্যারিয়ারে ১৩টি টেস্ট ও ৩৯টি ওয়ানডে ম্যাচ রয়েছে। দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন তিনি। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর যুক্ত হন কোচিংয়ে।

এরপর গত এক দশকের বেশি সময় ধরে আইসিসি ও এসিসির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেছেন আমিনুল। বিসিবির সভাপতি হওয়ার আগে তিনি ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার।

চলতি বছরের মে মাস থেকে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করছেন এই সাবেক ক্রিকেটার। নতুন ভূমিকা হিসেবে এখন তাকে দেখা যাবে এসিসির ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান পদে।

আরইউ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin