এশিয়া কাপের ভারত-পাকিস্তানের ফাইনাল ম্যাচে দু’দলের একাধিক তারকা খেলোয়াড় থাকলেও নজর থাকবে দু’জনের ওপর। তারা হলেন- ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা আর পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি।
এশিয়া কাপের ম্যাচে নজড় কাড়া পারফরমান্সে দেখিয়েছে কেন তারা দলের জন্য গুরুত্বপূর্ণ। এরমধ্যে এই ম্যাচে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন। দুই ওভার শেষে বিনা উইকেটে পাকিস্তান ১১ রান তুলেছে।
মাত্র ২৪ বছর বয়সী ভারতের অভিষেক শর্মা টি-টোয়েন্টিতে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। দেশটির প্রতিযোগিতামূলক ব্যাটিং লাইনআপে জায়গা করে নেয়া মোটেও সহজ কাজ নয়। সব ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ ক্যারিয়ার স্ট্রাইক রেট (১৯৮) ধরে রেখেছেন তিনি। ইতোমধ্যেই করেছেন ২ সেঞ্চুরি ও ৫ হাফ-সেঞ্চুরি। শেষ তিন ইনিংসের তিনটিতেই হাফ-সেঞ্চুরি রয়েছে, যার একটি পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে ভারতের জয়ের ম্যাচে।
অন্যদিকে, পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি আবারও ছন্দে ফিরেছেন। বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। যদিও ভারতের বিপক্ষে দুটি ম্যাচে উইকেটশূন্য ছিলেন, তবে অন্য তিন ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে ৩–১৭ বোলিং ফিগার ছিল তার দাপুটে পারফরম্যান্স।
/এসআইএন