এশিয়া কাপ ফাইনাল: পাকিস্তানের ব্যাটিং ধস, ১৪৬ রানে অলআউট

এশিয়া কাপ ফাইনাল: পাকিস্তানের ব্যাটিং ধস, ১৪৬ রানে অলআউট

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে শুরুটা দারুণ হলেও ইনিংস খুব বেশি লম্বা করতে পারেনি পাকিস্তান। ভারতীয় বোলিং তাণ্ডবে পাকিস্তান ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে মাত্র ১৪৬ রানে থেমে যায়।

ইনিংসের শুরুতে ফারহান খেলেন ৩৮ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস, যেখানে ছিল ৫টি চার ও ৩টি ছক্কার মার। তাকে দারুণ সঙ্গ দেন ফখর জামান, ৩৫ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। ২টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। তবে এই দুজন ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি।

সাইম আয়ুব করেন ১৪ রান, বাকিরা দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। অধিনায়ক সালমান আলি আঘা (৮), মোহাম্মদ হারিস (০), হুসাইন তালাত (১), শাহীন আফ্রিদি (০) কিংবা ফাহিম আশরাফ (০)- কারও ব্যাটে রান আসেনি। শেষ দিকে হারিস রউফ (৬) ও মোহাম্মদ নওয়াজ(৬) চেষ্টা করলেও দলকে টেনে নিতে ব্যর্থ হন।

ভারতের বোলাররা সমানতালে উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। কুলদীপ যাদব ছিলেন সেরা। ৪ ওভারে ৩০ রান দিয়ে তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। ভরসা দিয়েছেন অক্ষর প্যাটেল (৪-০-২৬-২) ও বরুণ চক্রবর্তী (৪-০-৩০-২)। জসপ্রিত বুমরাহও তার ধারাবাহিকতা ধরে রেখে নিয়েছেন ২টি উইকেট।

এফবি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin