এশিয়া কাপের ফাইনালে নাটকীয়তা: নাকভির হাত থেকে ট্রফি নিল না ভারত 

এশিয়া কাপের ফাইনালে নাটকীয়তা: নাকভির হাত থেকে ট্রফি নিল না ভারত 

দুবাইয়ে অনুষ্ঠিত এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয় করেছে ভারত। ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা গেল এক বিতর্কিত দৃশ্য।

পাকিস্তানের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ ব্যাটিংয়ে সহজ জয় তুলে নেয় সূর্যকুমার যাদবের দল। তবে ট্রফি প্রদানের মুহূর্তে খেলোয়াড়দের এই অস্বীকৃতি রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেট মহলে।

পুরস্কার বিতরণীর মঞ্চে থাকলেও এসিসি ও পিসিবি চেয়ারম্যান নাকভি চুপচাপ দাঁড়িয়ে ছিলেন। খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিচ্ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও অন্য অতিথিরা।

পুরস্কার বিতরণীর মঞ্চ প্রস্তুত থাকলেও প্রথমে সেখানে ছিলেন না পাকিস্তানি খেলোয়াড়রা। অবশেষে পাকিস্তানের ক্রিকেটাররা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। তখন ভারতের ক্রিকেটারদের দেখা যায় মাঠে শুয়ে-বসে আছেন, পরিবারের সঙ্গে গল্প করছেন।  

এফবি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin