এশিয়ান যুব গেমসে প্রথমবার পদক  বাংলাদেশের মেয়েদের 

এশিয়ান যুব গেমসে প্রথমবার পদক  বাংলাদেশের মেয়েদের 

বাহরাইনে তৃতীয় এশিয়ান যুব গেমসে শ্রীলঙ্কাকে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। গেমসের ইতিহাসে এটিই বাংলাদেশের প্রথম পদক। 

আগের দুই আসরে অংশ নিয়ে কোনও পদক জিততে পারেনি বাংলাদেশ। কিন্তু এবার কাবাডির হাত ধরে সেই আক্ষেপ ঘুঁচলো। 

মেয়েদের কাবাডিতে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ, ভারত, ইরান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। এই ইভেন্টে সেরা চারে থাকলেই পদক নিশ্চিত। তাই  শ্রীলঙ্কাকে হারিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশের মেয়েরা। 

মঙ্গলবার বাহরাইনের ঈসা স্পোর্টস সিটিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে। প্রথমার্ধে বাংলাদেশ ২৫-১৮ পয়েন্টের ব্যবধানে ৭ পয়েন্টে এগিয়ে ছিল। তবে দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই দলই ২২ পয়েন্ট করে স্কোর করে। কিন্তু শেষ পর্যন্ত ৪৭-৪০ পয়েন্টের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ। ম্যাচের শেষ বাঁশি বাজলেই উল্লাসে মাতে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। 

তবে পদক নিশ্চিতের আগে গ্রুপ পর্বে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল বাংলাদেশের বালিকা কাবাডি দল। তারা ভারত, ইরান ও থাইল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে পদক এসেছে।

 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin