এস্পানিওলকে হারিয়ে শীর্ষস্থান মজবুত রিয়ালের

এস্পানিওলকে হারিয়ে শীর্ষস্থান মজবুত রিয়ালের

এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে রিয়াল মাদ্রিদ। 

মৌসুমের দারুণ সূচনার পর সান্তিয়াগো বার্নাব্যুতে অঘটনের স্বপ্ন দেখছিল এস্পানিওল। তবে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে দুর্দান্ত এক শটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন মিলিতাও। বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে।

এই ম্যাচ দিয়ে অবশেষে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন ইংলিশ তারকা জুড বেলিংহ্যামও। ক্লাব বিশ্বকাপে কাঁধের অস্ত্রোপচারের পর প্রথমবার খেলতে নামেন তিনি। বদলি হিসেবে তিনি মাঠে নামেন এমবাপ্পের জায়গায়।

শিষ্যদের সাফল্যে লা লিগায় রিয়ালের হয়ে টানা পাঁচ ম্যাচ জিতে শতভাগ সাফল্য ধরে রেখেছেন নতুন কোচ জাবি আলোনসো।

২২ মিনিটে মিলিতাও যে গোলটি করেন, সেটি ছিল প্রায় ৩০ গজ দূর থেকে এগিয়ে এসে অসাধারণ এক শটে। প্রায় এক বছরের মধ্যে এটি ছিল তার প্রথম গোল।

তারপর রিয়াল আরও কিছু সুযোগ তৈরি করে। বিরতির আগে এমবাপ্পে তীক্ষ্ণ কোণ থেকে চেষ্টা করেছিলেন, কিন্তু বল চলে যায় সাইডনেটে।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই আবারো রিয়ালের গোল। ২৫ গজ দূর থেকে চমৎকার ভাসানো শটে জাল খুঁজে নেন এমবাপ্পে। এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি করেন তিনি। যদিও লাভ হয়নি তাতে। 

এস্পানিওলের উল্লেখযোগ্য সুযোগ আসে ৬৭ মিনিটে। দানি কারভাহালের ভুলে আত্মঘাতী গোল হওয়ার উপক্রম হয়েছিল। ভাগ্যক্রমে সেটি এড়ানো গেছে। ম্যাচের শেষদিকে ভিনিসিয়ুসকে ঠেকান দিমিত্রোভিচ।

৫ ম্যাচে রিয়ালের সংগ্রহ ১৫ পয়েন্ট। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। 

 

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin