এটিইউর প্রধানের সঙ্গে মার্কিন দূতাবাসের ৪ সদস্যের বৈঠক

এটিইউর প্রধানের সঙ্গে মার্কিন দূতাবাসের ৪ সদস্যের বৈঠক

বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম (এটিইউ) ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম সঙ্গে মার্কিন দূতাবাসের চার সদস্যের প্রতিনিধি দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কেইস ফেরেল, অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে, এফবিআই, কলম্বো, শ্রীলঙ্কা। আরও উপস্থিত ছিলেন সুসান ফিনবি, এফবিআই স্টাফ-অ্যাডমিনিস্ট্রেটিভ স্পেশালিস্ট, রবার্ট জে ক্যামেরন, এফবিআই অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে, ঢাকা এবং মার্কিন দূতাবাস, ঢাকার পুলিশ লিয়াজোঁ অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম। এ ছাড়া এটিইউ’র বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।  

প্রতিনিধি দলটি সাম্প্রতিক সময়ের আন্তর্জাতিক পরিমণ্ডলে সংঘঠিত বিভিন্ন ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এন্টি টেররিজম ইউনিটের বর্তমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সন্তোষ প্রকাশ করেন।  

ভবিষ্যতে সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমনে উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতার আশ্বাস প্রদানসহ একসাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।  

রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং ও পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল গণমাধ্যমকে বিষয়টি অবগত করেন।

এজেডএস/এএটি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin